তোমার দিকে পড়ে যাওয়াটা আমার নিয়তি,
নিউটনের সূত্র মানে না এই অভিকর্ষ।
তুমি যত দূরে যাও, ত্বরণ তত বাড়ে,
শেষমেশ বুকের মাটিতে আছড়ে পড়ি, শুধু তোমারই টানে।
A student from Dhaka who builds small web tools as a hobby, helps run online communities, and enjoys talking with other students.
You don't need a perfect start. You just need to start, and then keep showing up.- Sayed
Discipline is a quiet promise you keep to yourself when nobody is watching.- Sayed
A bad day does not cancel a good plan. Rest if you must, then get back to it.- Sayed
Don't compare your chapter one to someone else's chapter twenty.- Sayed
Small steps taken every day will take you farther than big plans you never begin.- Sayed
Your results will come at their own pace. Your only job is to keep working.- Sayed
Failing an exam is information, not a verdict on who you are.- Sayed
Dream big, but plan small. One focused hour today is worth more than a promise for tomorrow.- Sayed
Sayed is a student from Dhaka who enjoys making small web tools in his free time. Programming is just a hobby for him — he usually starts when he runs into a small, annoying problem and wants to see if he can fix it himself.
Away from the computer, he helps manage online communities, works with student groups, and sometimes speaks to students about study habits and staying motivated. Every now and then he also writes poems and short stories.
Builds small web tools for fun, mostly to solve everyday problems.
Looks after posts and content for online communities.
Talks to students about study habits and staying motivated.
Helps organize student groups and activities.
Writes poems and short stories in Bangla and English.
Things I use for coding, sheets, design, photos and videos.
Web development as a hobby — small tools and sites with HTML, CSS and JavaScript.
Keeping data organised and tracking things in sheets.
Logos, layouts and simple designs.
Taking and editing photos.
Editing short videos for social media.
Making slides for talks and presentations.
Quick graphics for posts and banners.
Poems and short stories, written now and then for fun.
Open a folder to see what's inside.
Tap a photo to see it bigger.
A free tool that resizes, crops and compresses photos and signatures to the exact size and file limit that admission and job forms ask for. It runs in the browser, so your image stays on your device.
Visit site →Type the name of any town, union or village that is on the map and see its weather: right now, the next 24 hours and the next 7 days. Search uses OpenStreetMap and the forecast comes from the free Open-Meteo API, so there is no sign-up and no key.
A simple tracker for everyday income and spending in taka. Add entries, set a monthly budget, see where the money went by category and download the month as a CSV. Everything is saved in your own browser, nothing is sent anywhere.
Works out GPA for SSC and HSC on the 5.00 scale, including the 4th subject rule, and CGPA for university on the 4.00 scale with many semesters. You can type marks or pick grades, and there are ready subject lists for science group.
Converts taka to dollar, riyal, dirham, rupee and 150+ other currencies with a swap button and a quick table of the popular ones. It keeps the last rates saved so it still shows something when the internet is gone.
Tap one to read it.
তোমার দিকে পড়ে যাওয়াটা আমার নিয়তি,
নিউটনের সূত্র মানে না এই অভিকর্ষ।
তুমি যত দূরে যাও, ত্বরণ তত বাড়ে,
শেষমেশ বুকের মাটিতে আছড়ে পড়ি, শুধু তোমারই টানে।
তুমি চলে যাওয়ার পর আমার ভিতরের সবকিছু বিশৃঙ্খল,
বিজ্ঞান বলে একে এনট্রপি।
আমার জগতের শৃঙ্খলা ছিলে তুমি,
তুমি নাই, তাই আমার মহাবিশ্ব এখন তাপীয় মৃত্যুর দিকে ছুটছে।
তোমার চোখ দুটো ব্ল্যাকহোলের মতো,
একবার তাকালে আর ফিরে আসা যায় না।
আলোও বন্দী হয়ে যায় ওখানে,
আমার সমস্ত যুক্তি, সমস্ত অহংকারও।
ঘটনা দিগন্ত পেরিয়ে আমি হারিয়ে গেছি তোমার মাঝে।
সারাদিন হাজারটা শব্দ শুনি,
কিন্তু আমার হৃদপিণ্ড শুধু একটা কম্পাংকে কাঁপে।
ওই কম্পাংকটা তোমার কণ্ঠস্বর।
পৃথিবীর সব নয়েজ ক্যান্সেল হয়ে যায়,
যখন তুমি ফিসফিস করে নাম ধরে ডাকো।
আইনস্টাইন ঠিকই বলেছিলেন, সময় আপেক্ষিক।
তুমি পাশে থাকলে এক ঘণ্টা এক সেকেন্ড মনে হয়,
তুমি দূরে গেলে এক সেকেন্ড এক বছর।
আমার মহাবিশ্বের সময় থেমে যায় তোমার অনুপস্থিতিতে,
আলোর বেগেও ছুটে তোমার কাছে যেতে পারি না।
তুমি উত্তর মেরু, আমি দক্ষিণ মেরু।
মাঝখানে যত বাধাই থাকুক,
আমরা ছুটে যাবই একে অপরের দিকে।
এই আকর্ষণ কোনো সূত্র দিয়ে মাপা যায় না,
ফ্যারাডে, ম্যাক্সওয়েলও ফেল এখানে।
তুমি আমার জীবনের কেন্দ্রমুখী বল,
তোমাকে ছাড়া আমি ছিটকে যাব অসীমে,
বৃত্তপথের বাইরে, অন্ধকারে।
আমার সব সমীকরণের একমাত্র সমাধান তুমি,
তোমাকে বসালে বামপক্ষ ডানপক্ষ মিলে যায়।
বাকি সব চলক, শুধু তুমিই ধ্রুবক।
আমার নিষ্ক্রিয় জীবনের বিক্রিয়ায় তুমি অনুঘটক,
তুমি আসার আগ পর্যন্ত সবকিছু থেমে ছিল।
তোমার এক ফোঁটা স্পর্শে সক্রিয়ণ শক্তি কমে গেল,
এখন হৃদপিণ্ডটা দুর্বার গতিতে বিক্রিয়া করে শুধু তোমার জন্য।
তুমি পাত্রে না থাকলেও বিক্রিয়া থামে না।
তুমি ছাড়া আমার জীবনটা অ্যাসিডিক, pH 1 এর মতো ক্ষয়ে যাচ্ছি রোজ।
তুমি পাশে আসলে সব নিউট্রাল, pH 7 এর মতো শান্তি।
আর যখন জড়িয়ে ধরো, আমি হয়ে যাই ক্ষারীয়,
চোখে pH 14 এর মতো রঙিন স্বপ্ন।
তুমিই আমার লিটমাস, তুমিই আমার নির্দেশক।
আমাদের সম্পর্কটা আয়নিক না, সমযোজী বন্ধন,
এখানে কেউ কারো ইলেকট্রন ছিনিয়ে নেয় না।
দুজন মিলে ইলেকট্রন শেয়ার করি,
তাই এই বন্ধন এত শক্ত, এত স্থায়ী।
ভাঙতে গেলে শক্তি লাগবে, আর সেই শক্তি আমার কাছে নাই।
আমি অ্যাসিড, তুমি ক্ষার।
আলাদা থাকলে দুজনেই দাহ্য, দুজনেই ক্ষতিকর।
কিন্তু যখন মিশি, প্রশমন বিক্রিয়া হয়,
তৈরি হয় লবণ আর পানি।
নোনতা স্বাদের জীবন আর স্বচ্ছ ভালোবাসা।
আমাদের দুজনের বিষ মিলেই অমৃত হয়ে যায়।
তোমাকে ভালোবেসে আমি ইলেকট্রন হারিয়েছি, আমার জারণ হয়েছে।
আর তুমি আমার সবটুকু গ্রহণ করে বিজারিত হয়েছো।
এই জারণ-বিজারণেই আমাদের প্রেমের কোষ চলছে,
তুমি ক্যাথোড, আমি অ্যানোড।
তোমার দিকে ইলেকট্রন ছুটে যায়, বাধা মানতে চায় না।
পানিতে চিনির মতো তুমি আমার ভিতরে মিশে গেছো,
সম্পৃক্ত দ্রবণ হয়ে গেছি আমি।
এখন আর এক বিন্দুও নিতে পারব না,
অতিপৃক্ত হয়ে কাঁদি।
তুমি ছাড়া আমার আর কোনো দ্রাবক নাই,
অন্য কেউ চেষ্টা করলেও অধঃক্ষেপ পড়ে যাবে।
118টা মৌলের ভিড়ে আমার চোখ শুধু তোমাকে খোঁজে,
তুমি আমার পর্যায় সারণীর বাইরের মৌল।
তোমার পারমাণবিক সংখ্যা ভালোবাসা,
যোজ্যতা অসীম।
তুমি নিষ্ক্রিয় গ্যাস না, তুমি তেজস্ক্রিয়,
তোমার বিকিরণে আমার হৃদয়ের অর্ধায়ু কমে আসছে রোজ।
তুমি আমার টাইট্রেশন,
শেষ বিন্দুতে এসেই বুঝি, তুমিই ছিলে আমার মোরালিটি।
সবাই বলে কার্বন ছাড়া প্রাণ নাই,
আমি বলি তুমি ছাড়া আমার কোনো যৌগই স্থিতিশীল না।
আমার প্রতিটা কোষের নিউক্লিয়াসে তোমার নাম লেখা,
ডাবল হেলিক্সের প্যাঁচে প্যাঁচে তুমি।
A এর সাথে T, G এর সাথে C,
আর আমার সাথে শুধু তুমি।
মিউটেশন হয়ে গেলেও এই কোড বদলাবে না,
আমার বংশগতিতেও তুমি থেকে যাবে।
ডাক্তার বলে আমার হার্টে চারটা প্রকোষ্ঠ,
কিন্তু আমি জানি ওখানে একটাই চেম্বার।
আর পুরাটা জুড়ে শুধু তুমি থাকো।
সিস্টোল ডায়াস্টোল বুঝি না,
শুধু জানি তোমার নাম শুনলেই স্পন্দন বেড়ে যায়,
ট্যাকিকার্ডিয়া হয়ে যাই।
তোমার কথা ভাবলেই আমার ব্রেইনের নিউরনে ফায়ারিং হয়,
সিন্যাপ্সে সিন্যাপ্সে ডোপামিন ছুটে বেড়ায়।
এটা নেশা না, এটা অ্যাকশন পটেনশিয়াল।
তুমি আমার রিফ্লেক্স আর্ক,
তোমাকে দেখলেই অনৈচ্ছিকভাবে হাত বাড়িয়ে দিই।
আমার সব সিগন্যালের গন্তব্য তুমি।
বইয়ে পড়ছি মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস,
ভুল পড়ছি।
আমার পাওয়ার হাউস তুমি।
তুমি পাশে থাকলে ATP লাগে না,
তোমার একটা হাসিতেই আমার সব শক্তি।
তুমি ছাড়া আমি অ্যানএরোবিক, অর্ধমৃত।
অক্সিটোসিন বলে একটা হরমোন আছে, ভালোবাসার হরমোন।
আমার রক্তে ওইটা তোমার জন্য ওভারডোজ হয়ে গেছে।
অ্যাড্রেনালিন, সেরোটোনিন, সব তোমার নামে লেখা।
তুমি আমার এন্ডোক্রাইন সিস্টেমের ডিজঅর্ডার,
সারাদিন শুধু তোমার ফিলিংস ক্রিয়েট হয়।
আমার রক্তের গ্রুপ O নেগেটিভ, ইউনিভার্সাল ডোনার।
সবাইকে দিতে পারি, কিন্তু নিতে পারি শুধু O নেগেটিভ।
তুমিও তাই।
সবাইকে ভালোবাসতে পারো, কিন্তু তোমার সাথে ম্যাচ করি শুধু আমি।
আমাদের বন্ডিং ক্রসম্যাচ করেও পজিটিভ।
চলো, ব্লাড শেয়ার না, জীবন শেয়ার করি।
তুমি আমার হোমিওস্ট্যাসিস,
তুমি থাকলেই শরীরের সবকিছু ব্যালেন্সে থাকে।
তাপমাত্রা, pH, রক্তচাপ সব নরমাল।
তুমি দূরে গেলেই সব উলটাপালটা,
জ্বর আসে, কাঁপুনি দেয়, ঘুম আসে না।
তুমি ছাড়া আমার দেহঘড়ি নষ্ট হয়ে যায়।
ডারউইন বলে যোগ্যতমের উদ্বর্তন,
আমার জীবনে যোগ্যতম শুধু তুমি, তাই তুমিই টিকে আছো।
আমার হৃদপিণ্ডের SA Node তুমি,
তুমি সিগন্যাল না দিলে আমার স্পন্দনই শুরু হয় না।
তোমার চোখে কাজল নয়,
একটা আস্ত রাত লেগে আছে—
যে রাতে আমি রোজ হারিয়ে যাই,
অথচ ভোরের কাছে ফেরার
কোনো তাগিদ অনুভব করি না।
আমি ব্যাকরণ ভুলে যাই,
ভুলে যাই নিজেকেও—
তোমার কাজলকালো চোখে
মিথ্যে হয়ে যায় সকল উপমা,
হার মেনে যায় সব বিশেষ্য,
নিঃশব্দ হয়ে যায় ভাষা।
তোমার চোখের আড়ালে
লুকিয়ে রাখি আমার সব ব্যথা,
শত নিঃসঙ্গতার শেষে
ওই দুটি চোখেই
আমি ফিরে আসি।
তুমি আছো বলেই
অমাবস্যার রাতেও
আমার চারপাশে জোনাকি জ্বলে,
আর শিউলিঝরা প্রহরগুলো
নিজে থেকেই আমার হয়ে যায়।
তোমার চোখে তাকালে
আমি অনাগত সকাল দেখি,
দেখি একসঙ্গে বেঁচে থাকার স্বপ্ন—
আমার সমস্ত আগামীকাল
তোমার নামেই লেখা।
তোমার ওই কাজলকালো চোখ
শুধু সৌন্দর্যের উপাখ্যান নয়,
এ যেন আমারই জন্য লেখা
এক আস্ত কবিতা—
যার প্রতিটি অক্ষরে তুমি,
আর শেষ পঙ্ক্তিতেও
আমি শুধু তোমাকেই খুঁজি।
Love did not arrive like a storm.
It came quietly, like a sentence hidden between the lines of a book.
They were not special in any obvious way. Just two people sharing the same everyday world. Same classroom, same streets, same routine. Yet, when one was absent, the day felt incomplete, as if something important had been misplaced.
At first, it was nothing more than awareness.
Noticing a smile from across the room.
Recognizing footsteps in a hallway without looking back.
Remembering small details that shouldn’t matter, but somehow did.
They talked about simple things. Exams. Weather. Dreams that felt too big to say out loud. Sometimes they argued, sometimes they stayed silent. But even silence felt comfortable, like a pause that didn’t need filling.
Love grew slowly.
Not in dramatic moments, but in patience.
In listening when the other spoke.
In understanding moods without questions.
They never rushed it. There was no hurry to define what they were. Life was already complicated enough. Love didn’t need labels to exist.
Then time began to change things. New responsibilities appeared. Paths started to separate. The laughter became less frequent, the conversations shorter. Still, something remained untouched.
Even when they stopped talking every day, they still cared.
Even when distance grew, the feeling stayed close.
One evening, they met again by chance. Older, quieter, carrying more weight in their eyes. They spoke politely, smiled gently, and said goodbye without regret.
As they walked away, neither looked back.
They didn’t need to.
Because some love isn’t meant to last forever in presence.
Some love exists to teach us how deeply we can feel, how gently we can care, and how beautifully we can let go.
And that kind of love never truly fades.
Years had slipped by quietly.
After that chance evening, they never met again. No calls. No messages. Just a soft distance that never hurt.
One rainy afternoon, while tidying an old bookshelf, her hand found it — the faded paperback they had once started reading together. The cover was slightly torn at the corner, the pages now a gentle yellow. Inside, the bookmark still waited at page 87, exactly where they had left it.
She opened the book slowly.
As she turned the pages, it felt as if someone was whispering their old story into her ear.
In chapter eight it said:
“Some paths do not diverge in anger, but simply in necessity.”
She smiled. The corners of her eyes grew a little wet.
Chapter twelve read:
“The deepest love is the one that does not hold on even when it lets go.”
Page after page, every line felt like a small piece of their story. The smiles across the classroom. The quiet moments standing by the roadside. The simple “take care” on the night before exams. Everything was here — only their names were missing.
She finished the book.
On the last page the author had written:
“Some stories do not end. They simply pause.”
She closed the book.
For a long moment she sat in silence. Then she took a small note from the drawer and wrote in her neatest handwriting:
“I have left the next chapter for you.
If you ever find it, know this — I did not finish it.
I only wanted to begin it with you.”
She slipped the note inside the book and placed it back in the corner of the shelf.
Outside, the rain had stopped.
She knew the note would never reach him.
But some words are more beautiful when they remain only on paper.
And some loves —
even when left unfinished —
become complete in the quietest way.
More years flowed by in silence.
Time had gently wrapped everything in a soft mist. She never opened the book again. It lay quietly in the corner of the shelf, covered by a thin layer of dust. Life continued in its own rhythm — new city, new faces, new laughter. But sometimes, in the scent of rain or in a single line of an old song, something inside her chest would tremble. She would close her eyes. Not in tears, but in a quiet ache — as if a small, lost piece of her was still with her.
One day, while selling old books, she gave that book away too. She held it for a moment, hesitated, then smiled softly and said, “I don’t need it anymore.” The note remained inside, but she didn’t open it. In her heart she whispered, “If someone finds it…”
The book passed into unknown hands.
In a distant city, on a quiet evening, he stepped into a small second-hand bookstore. Life had taken him far — new responsibilities, new dreams, a new kind of loneliness. Yet the smell of old books still stirred his heart.
His hand reached out and found the faded yellow book. The bookmark was still waiting at page 87.
He opened it.
As he read the note, his chest suddenly felt heavy. In front of his eyes flashed all those tiny moments — the distant smile across the classroom, the silent standing by the roadside, the simple “take care” before exams. Everything returned in a single breath.
His eyes grew moist. He did not wipe the tears. He simply sat there for a long time in silence.
Then, with slightly trembling hands, he wrote on the last page —
“I never finished it either.
Because every chapter carried your name, hidden between the lines.
Wherever you are, know this —
in a small corner of my heart, I can still hear the sound of your footsteps.
There is no sadness.
Only gratitude.
You taught me how to love quietly,
and how to let go beautifully.
I have left the next chapter for you.
The one where we are both at peace.
Where our story never truly ends —
it simply rests forever.
I love you.
Still.
Just like this.”
He closed the book. A single tear fell on the page, but he let it stay.
He handed the book back to the shopkeeper and said softly, “Keep this. Maybe one day someone will find it.”
Outside, the sun was setting. The sky was painted in deep red and gold.
Their lives now walked on two completely separate paths. They might never meet again. They might never speak again.
But in those two notes inside the unfinished book, in those two gentle, trembling hearts —
their love was no longer incomplete.
It had found a silent, deep, tearful completion.
Love Between the Lines
— The End
আমি তোমাকে ভালোবাসি অদ্ভুতভাবে, যেমন আকাশ ভালোবাসে নীল রঙকে কোনো কারণ ছাড়াই। আমার মনে হয় তুমি যদি জেনে যাও তাহলে হয়তো হারিয়ে যাবে রাতের তারাদের সাথে; আর আমাকে শিখতে হবে নীরবতাকে আঁকড়ে ধরতে বাঁচতে..!তুমি না থাকলেও তোমার ছায়া আমার সাথে প্রতিনিয়ত হাঁটে, ভিড়ের মাঝেও হঠাৎ করে তোমার নামটা বুকের ভেতর শব্দ করে ওঠে। তুমি থাকো আমার নিঃশ্বাসে, চিন্তায়, ছোট ছোট হাসিতে, না বলা দুঃখতে। ক্লান্ত বিকেলে জানালার পাশে দাঁড়ালেই যে হালকা হাওয়া লাগে-সেখানেও তুমি।সব বদলে যাবে, মানুষ, সময়, শহর-তবুও আমার ভালোবাসা কখনো বদলাবে না। কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার বেঁচে থাকার ভরসা, আমার সব না-বলা কথার ঠিকানা।
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে।
তোমাকে দেখেছি বনলতা সেনের চোখে,
দেখেছি ধানসিঁড়ি নদীর পাড়ে।
এতদিন কোথায় ছিলে?
সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায়,
শুধু আমার জীবনের শ্রাবণ ফুরায় না তোমাকে না পেলে।
তুমি আমার অন্ধকার রাতের জোনাকি,
তুমি না থাকলে চরাচর সব শূন্য।
তুমি যে দুনিয়াটা এখন দেখতেছো—
এই ফোন, এই স্ক্রিন, এই জীবন—
যদি হঠাৎ জানো, এগুলোর কিছুই আসল না?
তাহলে তুমি কী করবে?
সকালে ঘুম ভাঙে, চোখ খুলে দেখি—
নোটিফিকেশন, এক কাপ চা, জানালার বাইরে শহরের শব্দ।
আমরা ধরে নিই—এটাই বাস্তবতা।
কিন্তু সত্যিই কি তাই?
Plato বলেছিলেন—
“আমরা যা দেখি, তা আসল জিনিসের ছায়া মাত্র।”
ভাবো, তুমি জন্ম থেকে একটা অন্ধকার গুহায় বন্দী।
তোমার সামনে শুধু ছায়া নড়ে।
তুমি কখনো আসল জিনিস দেখো নাই—
তাই তোমার কাছে ওই ছায়াটাই সত্য।
আমাদের জীবনও অনেকটা এমন।
চাকরি, টাকা, নতুন ফোন, ফেসবুকের লাইক—
আমরা ভাবি, এগুলা পেলেই সুখ আসবে।
কিন্তু আসল জিনিসগুলো—
শান্তি, প্রিয় মানুষের সাথে সময়, গভীর ঘুম—
এগুলো দেখা যায় না, তাই আমরা এগুলো ভুলে যাই।
René Descartes সবকিছু নিয়ে সন্দেহ করেছিলেন।
“আমি চিন্তা করি, তাই আমি আছি।”
এই দুনিয়া স্বপ্ন হতে পারে।
তোমার দেখা, শোনা—সব ভুল হতে পারে।
কিন্তু একটা জিনিস মিথ্যা হতে পারে না—
তুমি এখন ভাবতেছো। প্রশ্ন করতেছো।
আর ভাবতে পারার মানেই—
তুমি আছো।
Friedrich Nietzsche বলেছিলেন—
“চূড়ান্ত সত্য বলে কিছু নেই, আছে শুধু ব্যাখ্যা।”
একই আকাশ—
বিজ্ঞানীর কাছে ফিজিক্স,
কবির কাছে অনুভূতি,
প্রেমিকের কাছে মায়া।
তোমার “সফলতা” আর অন্য কারো “সফলতা” এক না।
তুমি যেভাবে দুনিয়া দেখো—
তোমার বাস্তবতা সেভাবেই গড়ে ওঠে।
Gautama Buddha বলেছিলেন—
“যা কিছু জন্ম নেয়, তা একদিন শেষ হয়।”
নতুন জিনিস পুরান হবে।
প্রিয় মানুষ দূরে যাবে।
কষ্টও থাকবে না, সুখও না।
সবকিছুই আসবে, আবার চলে যাবে।
এই পরিবর্তনটাই একমাত্র স্থায়ী সত্য।
হয়তো বাস্তবতা কোনো একক জিনিস না।
এটা একটা চলমান যাত্রা।
সকালের চায়ের ভাপ,
স্বপ্নের জন্য ঝরানো ঘাম,
বন্ধুর সাথে হাসি,
রাতে একা লাগার অনুভূতি—
এই মুহূর্তগুলোই বাস্তবতা।
তুমি ভাবো।
তুমি অনুভব করো।
তুমি ভালোবাসো, কষ্ট পাও।
তাই—
তুমি আছো।
আর এই “তুমি আছো”—
এই নিঃশ্বাস, এই মুহূর্ত,
এই লেখা পড়তে পড়তে তোমার মনে যে ভাবনাটা আসছে—
এটাই হয়তো সবচেয়ে সত্য, সবচেয়ে গভীর বাস্তবতা।
নীরব সময়ের প্রতিটি ক্ষণে,
তোমার হাসি আলো ছড়ায়।
নির্মল বাঁক, এতই সুন্দর,
অন্ধকার রাতকে করে উজ্জ্বল।
তোমার হাসির সুর, যেন সুরেলা গান,
আনে সুখ আর শান্তি।
তোমার চোখে, সত্যিকারের এক ঝিলিক,
প্রকাশ করে আমার ভালোবাসা।
প্রতিটি হাসিতে, হৃদয় উড়ে যায়,
এক ভালোবাসা যা চিরকাল বাড়ে।
তোমার উপস্থিতিতে, আমি খুঁজে পাই শান্তি,
এই ভালোবাসা যা কখনো শেষ হবে না।
Roles across online community platforms.
Helps run the platform and looks after the student community.
Moderates the community and helps the students in it.
SYLHET BOARD · 2026
CUMILLA BOARD · 2024
Open to speaking invitations, community work, or just a chat about projects.